নবাগত ওসির সাথে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার কে ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময় করেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক রাজীব মুন্সি।
পীরগাছা থানা নবাগত অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, দেশ ও বাঙালি জাতির উন্নয়নের লক্ষে পজিটিভ খবর পরিবেশন করে এগিয়ে যাক পীরগাছা রিপোর্টার্স ক্লাব।
আজ সন্ধায় নবনির্বাচিত কমিটি পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি/ সম্পাদক এবং ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় শেষে পীরগাছা থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে (ওসি) সুশান্ত কুমার সরকার এসব কথা বলেন।
সেই সাথে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল কে আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য আলমগীর হোসেন, রত্না পারভীন, মোস্তাক আহমেদ বাবু,হাবিবুর রহমান হাবিব,আবু সায়েদ,আহসান হাবিব, হাবিবুল্লাহ সরকার, প্রমুখ।




