slider

দাউদকান্দিতে ইউএনও মহিনুল হাসান এর বিদায় ও আরাফাতুল আলমের যোগদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১১ ডিসেম্বর সোমবার যোগদান করেছেন মুহাম্মদ আরাফাতুল আলম, তিনি এর আগে খাগড়াছড়ি জেলায় কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বদলি হয়েছেন। বিদায়ী ইউএনও এবং নবাগত ইউএনও’র সাফল্য কামনা করেছে উপজেলার বিভিন্ন পর্যায়ের লোকজন। দাউদকান্দি উপজেলা প্রশাসন পরিচালিত বিয়াম স্কুলের অধ্যক্ষ ও গৌরীপুর ভয়েজার স্কুলের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ সুমন সরকার দুই ইউএনও’র সাথে শুভেচ্ছা বিনিময় এবং সাফল্য কামনা করেন। উল্লেখ্য মহিনুল হাসান দাউদকান্দিতে প্রায় ১৯ মাস দায়িত্ব পালন করেন, তাঁর সততা এবং চমৎকার ব্যবহারে সকল পর্যায়ের লোকজন মুগ্ধ হয়েছে। তিনি বিদায় পূর্ব মতপ্রকাশ করে বলেছেন, দাউদকান্দির জনগণ সুশিক্ষিত, কর্মঠ এবং খুবই সচেতন। দাউদকান্দি বাসী যেভাবে প্রশাসনকে সহযোগিতা করেছে তা তিনি সবসময় মনে রাখবেন, নবাগত ইউএনও আরাফাতুল আলমকে অনুরূপ সহযোগিতা করলে তাঁর চেয়েও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এতে দাউদকান্দি বাসীই উপকৃত হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সুমন সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button