slider

আজ কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ-এর জন্মবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ(ইবাইস আমান)-এর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় যশোর ইনিন্সটিটিউটের সি আর সি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন।
প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক ও গবেষক ড.সন্দীপন মল্লিকসহ আলোচনা করেন সংগীতজন আশরাফ হোসেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, এম এম কলেজের উপাধ্যক্ষ ড.আবুবক্কার সিদ্দিকী, লেখক গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, সমাজ সেবক শাহিন চৌধুরী, এম এম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এফ এম আব্দুর রাজ্জাক, কবি ড.শাহনাজ পারভীন, শাহজাহান কবীর, শাহাদৎ হোসেন, আবু আলিম, রেহমান আজিজ, একরামুল কবির ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

কবির জীবনী পাঠ করেন সিরাজুম মুনিরা শাম্মি, আবৃত্তি করেন শ্রাবনী সুর, হামিদা হিমু,সুমন রেজা ও নাজমুন নাহার রিনু। সংগীত পরিবেশন করেন ডাঃ আহসান কবির, মিসেস আহসান কবির, শচিন বর্মণ, নিতু কুন্ডু প্রমুখ।
বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button