slider

সালথার যদুনন্দীতে কৃষকলীগের মতবিনিময় সভা

বিধান মন্ডল,(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথার যদুনন্দীতে ইউনিয়ন কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ হান্নান মৃধার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা কৃষকলীগ নেতা আলী আহম্মেদ, আমীর মোল্যা, সাহেব খান, যদুনন্দী ইউপির সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক নুরআলম মিয়া

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসেছে। বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সকল ভেদাভেদ ভুলে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button