slider
কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহ কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



