বিনোদন

সুজানের বিরুদ্ধে এবার ১৫ কোটির মামলা

বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বিরুদ্ধে ১৫ কোটি রুপির মানহানির মামলা করেছেন একটি রিয়েল এস্টেট ফার্মের ম্যানেজিং পার্টনার।
এমগি প্রপার্টিজ্-এর ম্যানেজিং পার্টনার মুদিত গুপ্ত গোয়ার সিভিল ডিভিশন কোর্টে মামলা রুজু করেছেন। তার অভিযোগ, সুজান তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।
গুপ্তর আইনজীবী রনজিত শেট্টি জানিয়েছেন, আগামী ২০ জুলাই এই মামলার শুনানি।
সম্প্রতি সুজানের বিরুদ্ধে ১.৮৭ কোটি রুপির প্রতারণার অভিযোগ তোলে এমগি প্রপার্টিস্। পানাজি থানায় এফআইআর দায়ের করে তারা। তাদের দাবি, নিজেকে স্থপতি বলে ভুয়ো দাবি করে সুজান তাদের কাছ থেকে একটি কন্ট্রাক্ট বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেন সুজান। সেখানেই গুপ্তর বিরুদ্ধে সুজান অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ।
শেট্টি জানিয়েছেন, ওই বৈঠকে সুজান বলেন, গুপ্ত তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তিনি ‘সিঙ্গেল মাদার’ হওয়ায় গুপ্ত তাঁর ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন। সুজান আরো বলেন, ওই সংস্থা সস্তার কোনো আর্কিটেক্ট চেয়েছিল। সুজানের এই মন্তব্যের প্রেক্ষাপটেই মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button