আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা কার্যত পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। শুক্রবার কিম জং উনের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের কয়েকঘন্টার মধ্যে মার্কিন সরকারকে একহাত নিল উত্তর কোরিয়া। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারি, মার্কিন সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আমেরিকা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিকৃষ্টতম শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে। এবং “প্রকাশ্য যুদ্ধ ঘোষণা” করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই খবর দিয়েছে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিমসহ উত্তর কোরিয়ার ১১ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় কিমের কোনো সম্পদ বা সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া, মার্কিন নাগরিকরা কিমসহ নিষেধাজ্ঞার কবলে থাকা অন্যদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না। এই সিদ্ধান্তের কয়েকঘন্টার মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button