বিবিধশিরোনাম

লন্ডনের বাস-ট্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিকিনি মডেলদের ছবি

লন্ডনের বাসে-ট্রেনে আকর্ষণীয় ফিগারের বিকিনি পরা মডেলদের ছবি আর দেখা যাবে না। সুঠাম শরীরের পেশীবহুল পুরুষ মডেলদের ছবিও সরিয়ে নেয়া হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান শহরের পরিবহন নেটওয়ার্কে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন।
এ ধরণের বিজ্ঞাপনের মডেলদের যেরকম শরীর দেখানো হয় তাকে বাস্তবতা বর্জিত বলে মনে করেন অনেকে। তাই এ নিয়ে সমালোচনা বাড়ছিল।
বিশেষ করে মেয়েরা যেভাবে মডেলদের মতো ফিগার তৈরির জন্য কঠোর ডায়েটিং করে, তা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন অনেকে।
লন্ডন মেয়র সাদিক খান তার নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেছিলেন তিনি লন্ডনের বাসে-ট্রেনে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করবেন। সেই নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হচ্ছে।
বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলছেন যে বিজ্ঞাপনে নারীর যে হালকা-পাতলা শরীরকে ‘আদর্শ’ হিসেবে তুলে ধরা হয়, তা মেয়েদের জন্য ক্ষতিকর।
সুত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button