আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক-ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

দীর্ঘ ছয় বছরের বৈরিতার পর তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
গাজা অভিমুখে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলী সৈন্যদের হামলায় তুরস্কের ১০ জন নাগরিক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্পর্ক স্বাভাবিক করার জন্য দুই দেশ যে চুক্তি করেছে সে অনুযায়ী ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডালার ক্ষতিপূরণ দেবে।
এছাড়া তুরস্ক যাতে গাজায় সাহায্য পাঠাতে পারে এবং ফিলিস্তিনের ভেতরে অবকাঠামো উন্নয়নের কাজ করতে পারে ইসরায়েল সে অনুমতিও দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
ছয় বছর আগে তুরস্কের ত্রাণবাহী জাহাজে হামলার পর ইসরাইলের সাথে তুরস্কের কূটনীতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
রোববার দুই দেশ জানিয়েছে, তারা দ্রুত এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে।
সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হলেও আবার আগের অবস্থানে ফিরে যাবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এর পেছনে অনেক কারণ আছে। কারণ রাশিয়া এবং ইউরোপের সাথে তুরস্কের বর্তমান যে শীতল সম্পর্ক এবং সিরিয়াতে তুরস্কের ব্যর্থ নীতি – একটি বড় কারণ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button