সিংগাইরে প্রচলিত আইনগত সচেতনতা বিষয়ে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “রাগিং ও বুলিং বন্ধ করি,নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি” এ-ই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক আজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বাল্য বিবাহ যৌন হয়রানি এবং রাগিং বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনগত সচেতনতা বিষয়ে শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আকরাম হুসাইন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সহায়কের ভূমিকা পালন করেন অ্যাডভোকেট শাহাদাত হোসাইন সায়েম। ধারণাপত্রের আলোকে আলোচনায়অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম আরিফুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন, সহকারী শিক্ষক শায়লা শারমিন, শাহিনুর রহমান, আলতাফ হুসাইন, মো.সুজন মিয়া,বারসিক কর্মকর্তা রিনা আক্তার ও আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন স্কুলে প্রতিদিন বুলিং সংক্রান্ত বিচারের পাহার জমে। শিক্ষকরাও অনেকসময় বিচারে ব্যর্থ হয়ে অপারগতা প্রকাশ করেন।সরকারি বিধান মত বেত্রাঘাত করা যাবে না তাই কাউন্সিলিং ও আইনগত সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ যৌন হয়রানি এবং রাগিং ও বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক বক্তৃতামালা করে যেতে হবে এবং আমরা এগুলো করে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অবিভাবকদেরকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাই।



