slider

সখীপুরে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার সৃষ্টি সংঘ মাঠে ৪ বারের জাতীয় সাংসদ প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট (শনিবার) বিকেলে সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু) এর সভাপতিত্বে এবং টাইগার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ শওকত সিকদার

এসময় খেলাটি উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম।

এছাড়াও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বাদল, সহসভাপতি আজহারুল ইসলাম চেয়ারম্যান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসারুল হক আসিফ,হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন,হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী খেলায় যে দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়-সখীপুর ক্রীড়া ঐক্য বনাম বহুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ,সখীপুর।
খেলায় ২-১ গোলে বহুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button