প্রবাসীর লাশ দেশে পাঠালো নর্থ-সাইপ্রাস সোনাগাজী প্রবাসী ফোরাম

ফেনী প্রতিনিধি : সাইপ্রাসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ কারী একজন প্রবাসীর লাশ নিজস্ব খরচে দেশে পাঠানোর ব্যাবস্থা করে প্রশংসায় ভাসছে সোনাগাজী প্রবাসী ফোরাম নর্থ সাইপ্রাস নামক ম্বেচ্ছাসেবী সংগঠন।
মৃত প্রবাসীর নাম আবদুল হক, তিনি সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের (৫নং ওয়ার্ড)চরসাহাভিকারী গ্রামের খলিল মেম্বার বাড়ীর বাসিন্দা। মরহুমের ছোটভাই আবু তৈয়ব জানান বিমানবন্দর থেকে লাশ রিসিভ করে বাড়ীতে এনে রবিবার (০৬ আগষ্ট) বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রবাসী আবদুল হকের মৃত্যুর পর তার লাশ সম্পূর্ণ নিজস্ব খরচে দেশে পাঠানোর মত মহানুভব কজের জন্য সোনাগাজী প্রবাসী ফোরাম-নর্থ সাইপ্রাস সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসীর পরিবারের সদস্যরা এবং জানাজায় আগত ম্বজন ও এলাকাবাসী।
সোনাগাজী প্রবাসী ফোরাম নর্থসাইপ্রাস সংগঠনের সভাপতি ইমাম হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জুয়েল জানান, প্রবাসীর লাশ দেশে পাঠাতে ৫লাখ ৩৫হাজার টাকার মত খরচ হয়েছে, যার পুরাটাই আমরা সংগঠনের তহবিল থেকে খরচ করেছি। আমাদের ফোরাম আত্নপ্রকাশ করার ১ সাপ্তাহ মধ্যে আবদুল হক মারা যায়। তার লাস দেশে পাঠানো আমাদের জন্য চ্যালেঞ্জ ছিলো। আমাদের ফোরাম সবাই এগিয়ে এসেছে আমি সোনাগাজী ফোরাম নর্থ সাইপ্রাস সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
তার কর্মরত কোম্পানী ১হাজার ইউরো দিয়েছে তার সাথে আমরা আরো কিছু টাকা তহবিল সংগ্রহ করে প্রবাসীর পরিবার কে দেবো, যাতে তার স্ত্রী ও পরিবার আর্থিক সংকট কাটিয়ে স্বচ্ছল জীবন যাপন করতে পারে।
উল্লেখ্য গত ১৮ জুলাই-২০২৩ বিকালে উত্তর সাইপ্রাসের বাংলাবাজার মাগুসা নুরহা এশিয়ান ফুড লিমিটেড এরিয়ায়
এক সাধারণ সভায় অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আত্মপ্রকাশ করে। এতে ইমাম হোসাইন কে সভাপতি, আবদুল হাই আনন্দ কে সিনিয়র সহ-সভাপতি ও ওমর ফারুক জুয়েল কে সাধারণ সম্পাদক, মোঃ আরিফুল ইসলামকে সাংগাঠনিক সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
সংগঠনটি তার পথ চলার একেবারে শুরু থেকেই প্রাবাসীদের সমস্যা সম্ভাবনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, উপকৃত হয়েছে বেশ কয়েকজন প্রবাসী।




