slider

কটিয়াদীতে আগুনে পুড়লো ৪ ঘর

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কামারকোণা এলাকায় আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (০৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কামারকোণা গ্রামের সুরুজ মিয়া, বকুল মিয়া, শেকুল মিয়া ও রাজু মিয়ার একটি করে মোট চারটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দুইটি টিনের ঘর এবং বাকি দুইটি সেমি পাকা।
আগুন লাগার খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button