বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাউদকান্দি মডেল স্কুল চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল সোমবার দাউদকান্দি গৌরীপুর হাইস্কুল মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ১-০ গোলে ইটাখোলা স্কুলকে হারিয়ে দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম শাহজাহান ভুইয়া, মালিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ ও দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেছবাহ উদ্দিন প্রমুখ।




