slider

কুমিল্লা-২ সংসদীয় আসন পূনর্গঠন, সেলিমা আহমাদ এমপি’র শো-ডাউন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনকে পুনর্গঠন করায় প্রথমবারের মত নৌকার মনোনীত হোমনা তিতাস আসনে বিজয়ী সাংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী হোমনা থেকে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে মেঘনার নেতৃবৃন্দের সাথে পথ সভায় ও চা চক্রে মিলিত হন। শনিবার দুপুরে হোমনা উপজেলা থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে মেঘনা উপজেলার পারারবন্দ, রাধানগর, মুগারচর, লক্ষ্মন খোলা, কাশিপুর, আমিরাবাদ, মানিকারচর, চন্দনপুর হয়ে লুটেরচর পর্যন্ত এ শো-ডাউন করেন।সেখানে একটি কমিউনিটি সেন্টারে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লা মিয়া রতন শিকদারের আয়োজনে চা চক্রে মতবিনিময় সভা করেন। এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বক্তব্য প্রদান করেন। এর আগে মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেনের আয়োজনে পারারবন্দ স্ট্যাশনে, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজি’র আয়োজনে লক্ষ্মণখোলা স্ট্যাশনে ও মানিকারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন খন্দকারের আয়োজনে পথসভায় অংশগ্রহন করেন এবং জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে সেলিমা আহমাদ এমপি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই সরকারের উন্নয়নের কথা বলতে আমি মেঘনার প্রতিটি ঘরে ঘরে যাবো। কারণ জনগণ সকল শক্তির উৎস। সুতরাং জনগণকে বুঝাতে হবে শেখ সরকার, উন্নয়ন বান্ধব সরকার। আমি সেই জনগণের ভালোবাসায় আবারো নৌকার বিজয় দেখতে চাই। জনগণের সাপোর্ট না পেলে কেন্দ্রেও যাওয়া যাবে না।তিনি আরো বলেন, এই অঞ্চলের মানুষকে বিগত দিনে পাকিস্তানের দোসর বিএনপি জামাতের লোকেরা শাসন করেছে। তারা শুধু নিজেদের আখের ঘুছিয়েছেন, মানুষের জন্য কিছুই করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। হোমনা আমার দাদার বাড়ি, তিতাস আমার নানার বাড়ি, মেঘনার জনগনের সাথে আমার আত্মার সম্পর্ক। কেন না মেঘনা উপজেলার মানুষের সাথে হোমনা উপজেলার মানুষের গভীর সু-সম্পর্ক রয়েছে। মেঘনার মানুষ হোমনার মানুষকে অনেক ভালোবাসে। এ বন্ধন যেন অটুট থাকে, সেই ভাবে কাজ করতে হবে। হোমনা-মেঘনা আসন পুনঃউদ্ধার হয়েছে। জনগন উন্নয়ন চায়, নৌকা মার্কা বিজয়ী হলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন যেই পাবেন তার পক্ষেই কাজ করতে নেতাকর্মীদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।শনিবার দুপুরে সেলিমা আহমাদ মেরী এমপি তাঁর বহর নিয়ে মেঘনা উপজেলার পারারবন্দ ব্রীজে পৌঁছলে সেখানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেঘনা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. কাইয়ুম হোসাইন, উপজেলা মহিলা লীগের সভাপতি হালিমা রহমানসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের নৌকা উপহার দেন।অনুষ্ঠানে সফর সঙ্গী হিসেবে হোমনা পৌর মেয়র এডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, সাবেক যুগ্ম-সম্পাদক গাজী ইলিয়াছ, জেলা পরিষদ সদস্য মোকবল পাঠান, পৌর আ’লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, মেজবাহ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জালাল উদ্দিন খন্দকার, মো. তাইজুল ইসলাম মোল্লা, মো. ছাদেক সরকার, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার, পৌর সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিরাজ, মো. পলাশ, নিলা আক্তার শিখা মেম্বার, সানজিদা আক্তার, রাশিদা আক্তারসহ হোমনা ও মেঘনা উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button