slider

দিনাজপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ ভাই নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দু’চাচাত ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের নতুনভুষি বাজারের সামনে আত্রাই নদীর ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান।

নিহতরা হলেন, সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান সজীব (২০) ও একই এলাকার ছেলে আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)। নিহতরা সম্পর্কে চাচাত ভাই।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি সদর বীরগাঁও যাওয়ার পথে আত্রাই নদীর ব্রীজের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button