মানিকগঞ্জে কৃষক সমিতির সভায় স্থানীয় আন্দোলন সংগ্রাম জোরদার করার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও” দেশের টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকের অধিকার আদায়ের অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ কৃষক সমিতি। সারাদেশব্যপী সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ স্থানীয় আন্দোলন সংগ্রাম জোরদার করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে আজ মানিকগঞ্জ শহরে কমরেড আরজু বাসভবনে জেলা কমিটির জুরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রাসাদ ভৌমিক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন খান। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, কমরেড দুলাল বিশ্বাস, মো.নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান বক্তা বলেন আমাদের দেশে কৃষি কাজে ও জীবন জীবিকায় নানা বৈচিত্র্য রয়েছে। তাই আমরা কৃষি প্রতিবেশী অঞ্চল হিসেবে দেশকে বরেন্দ্র, উপকূলীয়, হাওর ও সমতলের চারটি ভাগ করা হয়। সেই লক্ষ্যে আন্দোলন সংগ্রামে কিছুটা ভিন্নতা থাকবে। কৃষি জমির সংকট,নগরায়ন, নদী দখল দুষন, পয়স্তি শিকস্তসহ নদীকেন্দ্রীক আন্দোলনগুলো প্রায় একই ধরনের। এই ধরনের সমস্যা নিয়ে স্থানীয়ভাবে কাজ করলে জাতীয় আন্দোলনে রুপ নিবে। তাই সকল প্রকার আন্দোলন সংগ্রামের সুফল পাইতে হলে সবার আগে সংগঠন জোরদার করতে হবে।



