slider
লালপুরে গাঁজা চাষি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ১০ফুট উচ্চতার ১০ কেজি গাঁজার গাছসহ সাইফুল ইসলাম (৪৮) নামের এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালপুর থানার পুলিশ। সাইফুল একই এলাকার ইব্রাহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ উপজেলার নওপাড়া এলাকায় সাইফুলের বাড়ির আঙ্গিনা থেকে ১০ ফিট উচ্চতা সম্পন্ন ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সাথে মাদক ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে লালপুর থানায় সাইফুল ইসলামের নামে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।




