আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ফিলিপাইনের আকাশে ধোয়ার কুণ্ডলী

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মাউন্ট ক্যানলাওনে শনিবার অগ্নু্ৎপাত ঘটেছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে আকাশের দিকে ১০০ মিটার উঁচুতে ‘মোটা সাদা ধোঁয়ার’ কুণ্ডলী উদগিরিত হচ্ছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট একথা জানিয়েছে।
ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিট থেকে ৯টা ৪৬ মিনিট পর্যন্ত মাউন্ট ক্যানলাওনে অগ্ন্যুৎপাত ঘটে। ইনস্টিটিউট জানায়, ‘ক্যানলাওন ভলকানোতে ১ নং সতর্কতা বহাল রয়েছে। এর মানে হলো হাইপোথারমাল প্রক্রিয়ার মাধ্যমেই এটা হচ্ছে এবং আরো কয়েকটি ছোটখাট অগ্নুৎপাতে সম্ভাবনা রয়েছে।’ গত ২৪ ঘন্টায় অগ্ন্যুপাতের সঙ্গে তারা তিনটি ভূমিকম্প রেকর্ড করেছে এবং আকাশের ১০০ মিটার উঁচুতে সাদা ছাইভষ্মের একটি দুর্বল উদগিরণ দক্ষিণপশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ভেসে যাওয়া পর্যবেক্ষণ করছে।’
ইনস্টিটিউট স্থানীয়দের স্থানীয় ৪ কিলোমিটার বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করার ব্যাপারে সতর্ক করেছে। বিমানের চালকদের ‘আগ্নেয়গিরির চূড়ার কাছ না দিয়ে যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। আকস্মিক উদগিরণ থেকে নির্গত ছাইভষ্ম বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’




