slider

আজ শেষ হচ্ছে কটিয়াদীর পাঁচশত বছরের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :আজ বুধবার ২৮ জুন কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাচীন বাংলার ৫০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রীগোপীনাথ জিওর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ।কটিয়াদী উপজেলার আচমিতা ভোগ বেতালে বিকেল চারটায় উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে শেষ হবে নয় দিনব্যাপী রথ মেলা। কথিত আছে হিন্দুদের দেবতা গোপিনাথ জিওর বিশেষ বাহন রথে চড়ে তার আদরের বোন দেবী সুভদ্রা কে তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার জন্য দেবী সুভদ্রার ভাই বলরাম রথ চালিয়ে গোপিনাথ জিউর বাড়িতে আসেন। ঠিক নবম দিনে উল্টো রথে চড়ে দেবী সুভদ্রা ফিরে যান তার স্বামীর বাড়িত। সনাতন হিন্দু ধর্মালম্বীদের এ বিশ্বাস থেকেই ভারতের পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার মত প্রতিবছর কটিয়াদিতে পালিত হয়ে আসছে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।

গোপীনাথ জিওর মন্দির পরিচালনা কমিটির সভাপতি গুরুদেব জর্দা ফ্যাক্টরির মালিক স্বপন কুমার সাহা বলেন রথযাত্রা উৎসব মূলত সনাতন হিন্দু ধর্মালম্বীদের অনুষ্ঠান হলেও অত্র এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার জনগণ এতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button