slider

মানিকগঞ্জে জেন্ডার সংক্রান্ত আইনের প্রয়োগ ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে এবং নারী উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায়
আজ জেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত নারী নেতৃত্বের সাথে জেন্ডার ও জেন্ডার সংক্রান্ত আইনের প্রয়োগ ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার।
সমাজে বাল্য বিবাহ নারী নির্যাতনসহ চলমান সামাজিক সহিংসতা প্রতিরোধে সাংগঠনিক করনীয় বিষয়ক আলোচনায় সংগঠনের সভাপতি শামীমা চায়নার সভাপতিত্বে ও উন্নয়ন কর্মী ঋতু রবি দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জি,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, নারী নেত্রী বিলকিস রেজা পরাগ, সংরক্ষিত কাউন্সিলর রাজিয়া সুলতানা, বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
সেশন ভিত্তিক আলোচনায় সহায়ক সৈয়দ আলী বিশ্বাস সংবিধানের আলোকে আমাদের দেশের নাগরিকের মৌলিক চাহিদা ও অধিকার সংরক্ষণে নারী নেতৃত্বের করনীয় বিষয়সহ বাল্য বিবাহ নারী নির্যাতন আইন ও তার প্রয়োগের বাস্তবতা নিয়ে কথা বলেন। অংশগ্রহণকারীগন নারী পুরুষে বৈষম্য দূর করে নারী ক্ষমতায়নকে বেগবান করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ দেন এবং সবাই মিলে একসাথে সামাজিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার প্রত্যয় গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button