slider

মান্দায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ডে এক সিএনজি চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাস স্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনার নিহত সিএনজি চালক আজিজুল হক (৫০) রাজশাহী জেলার শাহমখদুম থানার বড় বনগ্রাম ভাড়ালী পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আজিজুল উপজেলার দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ডে সিএনজি গাড়ী থেকে নেমে দাঁড়ানো মাত্র রাজশাহী অভিমুখী পিকআপ সজোরে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক মাসুদ রানা কে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে-এ আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button