slider
জগন্নাথদেবের রথযাত্রা

আব্দুর রাজ্জাক, ঘিওর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রা, রথ টেনে নেয়াসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নয় দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে ।




