slider

সখীপুর কাকড়াজান ইউনিয়নে ব্রীজ উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সিমান্তবর্তী এলাকা বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান এর বাড়ি সংলগ্ন রাস্তার জন দুর্ভোগ নিরসনে ব্রীজ উদ্বোধন হয়েছে।
১১ জুন রবিবার সকালে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এ ব্রীজ উদ্বোধন করে।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ নাসির উদ্দীন মেজবাহ মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

জানা যায়, এই রাস্তায় তিন চারটি গ্রামের মানুষের নিয়মিত চলাচল কিন্তু এখানে কোন ব্রীজ না থাকায় প্রতিনিয়ত তাদের অনেক সমস্যার মধ্যে জীবন জীবিকা অনেকাংশেই সীমাবদ্ধ ছিল। এই ব্রীজ স্থাপনের মধ্য দিয়ে আজ থেকে সেই জন দুর্ভোগ নিরসন হয়েছে বলে স্থানীয়দের দাবি।

এবিষয়ে চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, আমি আমার টাকায় এই উন্নয়ন করছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়ন “গ্রাম হবে শহর” তারই ধারাবাহিকতায় এ উন্নয়ন সম্ভব হচ্ছে।
আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও আমাদের বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি’র জন্য দোয়া চাই। আমরা একজন সৎ ও কর্মঠ এমপি জোয়াহেরুল ইসলাম কে পেয়েছি বলেই এমন উন্নয়ন সম্ভব হচ্ছে।
খুব শীঘ্রই কাকড়াজানের প্রতিটি রাস্তা সংস্থারসহ চলাচলের উপযোগী করা হবে ইনশাআল্লাহ।
আমি আমার কর্মের মাঝে বেঁচে থাকতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button