রাজারহাটে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন

আশিকুর রহমান লিমন (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালিকা ২০২৩ ইং এর শুভ উদ্বোধন হয়েছে।
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার বিকাল ৪.৩০ মিনিটে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন করেন। রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সেসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, নূরে তাসনীম,এসি ল্যান্ড এস এম আরিফুল হক, কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আশিকুর ইসলাম সাবু (মন্ডল) মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল্ল্যাহ আজাদ, চাকিরপশার ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আব্দুস ছালাম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক, ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান চাকিরপশার ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগ সভাপতি, অজয় কুমার সরকার ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো : আশিকুর রহমান লিমন এবং রাজারহাট উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উক্ত খেলার ফলাফল ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন – ০১/ ছিনাই ইউনিয় – ০০ গোলে পরাজয় করে, জয়ের হাত ছানি দিয়ে এগিয়ে আসে ঘরিয়ালডাঙ্গা ইউনিয়ান।




