slider

ঠাকুরগাঁওয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

শুক্রবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আ.লীগ নেতা সুজন বলেন, এই সরকারের আমলে দেশে যা উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে তা হয়নি। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো এই সরকারকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এসময় পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেততৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ওই ইউনিয়নে একটি মাদ্রাসার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন আওয়ামী লীগ নেতা সুজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button