slider

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইদন মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ৭ জুন গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের ধনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পরিবারের সদস্যরা নিজের বসত ঘরে তীরের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বৃহস্পতিবার ৮ জুন সকালে খবর পেয়ে মাধবপুর থানাধীন কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

মাধবপুর-চুনারুঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, পুলিশ সঠিক মৃত্যুর কারন জানার জন্য, ইদন মিয়ার লাশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button