slider

ঠাকুরগাঁওয়ে ২য় দিনেও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও প্রচ›ড দাবদাহে বৃষ্টির জন্য ২য় দিনেও ইস্তিকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

গতকাল মঙ্গলবার শহরের গোয়ালপাড়া কাওমি মাদরাসা মাঠে গাছপালা, ফলমূল, কৃষি ফসল রক্ষা, মানুষ পশুপাখির কষ্টের অবসান চেয়ে নিজেদের পাপাচারের ক্ষমার জন্য তওবা করে বৃষ্টি বর্ষণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা। এ নামাজ আদায় করেন ৪ শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি হারুন অর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এর আগে গত সোমবারেও এ নামাজ আদায় করেন মুসল্লিরা।

এ বিষয়ে মুফতি হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিকার বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button