slider

যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু’র শোক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : অকাল প্রায়ত নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক যুবলীগ নেতা আবুল
কাশেম বাবলুর মৃত্যুতে ঝালকাঠির নলছিটিতে শোক  সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) বিকেলে সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শোক সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা
পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

উল্লেখ্য নলছিটি উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবুল কাশেম বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ মে সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মবাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৮ বছরের এশটি কন্যা সন্তান রেখে গেছেন। নলছিটি পৌরসভার মেয়র আ.ওয়াহেদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ
সভাপতি অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী নেতা আবু সাইয়েদ মোস্তফা কামাল, উপজেলা
যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফ, যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, লাইজুর রহমান রিয়াজ, প্রান্তিক দাস পুটু, গাজী শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ইলিয়াস প্রমুখ।

আবুল কাশেম বাবলুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাবুলর স্মৃতিচারণ করতে গিয়ে অবেগাপ্লুত হয়ে পড়েন বক্তারা শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন  নলছিটি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো.বাহাউদ্দীন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button