সোনাতলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। ৩১ মে বুধবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য রেলী উপজেলা চত্তর পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় ‘তামাক নয়-খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই আঃ খালেক, পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার হাসিবুল হাসান, সরকারি সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম। সভায় তামাক প্রতিরোধে করণীয় নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।




