আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করতেই হবে-ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডার অরল্যান্ডোতে ৫০জনকে গুলি করে হত্যা করার ঘটনায় আবারও মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য এই প্রার্থী আগেও মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছিলেন।

ফ্লোরিডার ঘটনায় হামলাকারী ছিলেন একজন মার্কিন মুসলিম। এ কারণে ট্রাম্পের বিদ্বেষ ফুটে উঠেছে নতুন করে। তিনি বলেন, ‘এ রকম ঘটবে তা আমি আগেই বলছিলাম।’

তিনি আরো বলেন, ‘সবে মাত্র শুরু। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করতেই হবে। না হলে আগামী প্রজন্মকে আমরা মৌলবাদ হওয়া থেকে আটকাতে পারবো না।’

এ সময় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন। তার মতে, হিলারি ক্লিনটন নাকি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করে আরো বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে নেয়ার চেষ্টা করছেন।

ফ্লোরিডার ঘটনা নিয়ে ট্রাম্পের এমন আচরণ সহজভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা। তাদের মতে, ট্রাম্প ফ্লোরিডার ঘটনাকে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছেন।

এর আগেও মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছেন ট্রাম্প। সে সময় বিশ্বজুড়ে অসংখ্য রাজনীতিকদের সমালোচনায় বিদ্ধ হন তিনি। পরে অবশ্য নিজের বক্তব্য শিথিল করে ট্রাম্প বলেন যে, তিনি সব মুসলিমের কথা বলেননি। বিতর্কিত এই রাজনীতিক এর মধ্যেই রিপাবলিকানদের হয়ে প্রার্থীতা নিশ্চিত করে ফেলেছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button