slider
নাটোরে বঙ্গবন্ধুর “জুলিওকুরি” পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি পালিত

নাটোর প্রতিনিধি : নানা আয়োজনে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার জেলা প্রশাসক আবুনাছের ভুঁঞার নেতৃদ্বে কালেক্টরেট ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ শেষে এক শোভাযাত্রাবের করা হয়।
শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণকরে পুনরায় কালেক্টরেট ভবন চত্বরে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ মশিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সরকারী কর্মকতাবৃন্দ।




