খেলা

বিতর্কিত গোলে ব্রাজিলের কোপা স্বপ্ন শেষ

ব্রাজিল কোপা আমেরিকা খেলতে এসেছিলো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু তা শেষ হয়ে গেলো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েই। পেরুর কাছে ১-০ গোলে হেরে কোপা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

আটবার কোপা আমেরিকা জেতা ব্রাজিলের এমন বিদায় কেউ আশা করেনি। পেরুরুর বিপক্ষে জিতে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে যেতো তারা। কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের। হাত দিয়ে করা বিতর্কিত এক গোল শেষ করে দিলো তাদের স্বপ্ন।

ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টের একটি কোপা আমেরিকা। গত ২৯ বছরে এই আসরের গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের ছিটকে পড়ার কোনো ঘটনা নেই। অথচ আজ ঘটলো সেটাই। ব্রাজিলের নতুন প্রজন্ম দেখলো কোপার গ্রুপ থেকেও তারা বাদ পড়ে।

ম্যাচের একমাত্র ‘গোল’টি হয় ৭৫ মিনিটে। পেরুর রাউল ছিলেন ব্রাজিলের পোস্টের কাছাকাছি। তাকে বল বাড়ান পোলো। বলটি হাত দিয়ে জালে ঢুকিয়ে দেন রাউল।

সঙ্গে সঙ্গে ব্রাজিলের খেলোয়াড়রা এ বিষয়ে অভিযোগ করেন রেফারির কাছে। কিন্তু রেফারি তা দেখেননি। সহযোগী রেফারিদের চোখও এড়িয়ে যায় ব্যাপারটি। ফলে ওই গোলেই কপাল পোড়ে ব্রাজিলের। কোপা থেকে ছিটকে পড়ে তারা।

পেরুর কাছে হারের আগে হাইতিকে ৭-১ গোলে হারায় ব্রাজিল। প্রথম ম্যাচে তারা প্যারুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। সব মিলিয়ে বড় এক হতাশা নিয়েই কোপা ছাড়তে হলো ব্রাজিলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button