slider

সিংগাইরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : “বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশে^র এবং তিনি বিশ^বন্ধু” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ুম খান, ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও বলধারা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার,ইউপি চেয়ারম্যান রমজান আলী, শওকত হোসেন বাদল, ইঞ্জিঃ শাহাদৎ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া,আবুল হোসেন, দেওয়ান মো. রিপন, আব্দুল হালিম, প্রমুখ। সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button