খেলা

কোস্টারিকার কাছে হারলো কলম্বিয়া

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে দ্বিতীয় ম্যাচেই। তাই তৃতীয় ম্যাচে একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন কোচ হোসে পেকারমান। আর তা-ই কাল হলো কলম্বিয়ার। কোস্টা রিকার কাছে ৩-২ গোলে হারল রডরিগেজরা।

কলম্বিয়া ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়ায় শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্যারাগুয়েকে হারানো ম্যাচের প্রথম একাদশের মধ্যে কেবল সেবাস্তিয়ান পেরেসকে শুরুতে মাঠে নামান পেকারমান। পরে তারকা মিডফিল্ডার হামেস রডরিগেজকে নামিয়েও আর কাজ হয়নি।  ম্যাচের দ্বিতীয় মিনিটেই ৩৬০ ডিগ্রি ঘুরে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে কোস্টা রিকাকে এগিয়ে নেন ভেনগাস। পাঁচ মিনিট পরই একক নৈপুণ্যে সমতা ফেরান ফুল-ব্যাক ফ্রাংক ফাব্রা।

তবে নায়ক থেকে খলনায়কে পরিণত হতেও সময় লাগেনি। ৩৪তম মিনিটে তেমন কোনো চাপ ছাড়াই একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন তিনি। ৫৮তম মিনিটে দারুণ ভলিতে গোল করে এবারের আসরে কোস্টা রিকাকে প্রথম জয়ের কাছাকাছি নিয়ে যান সেলসো বোর্হেস। ৭৩তম মিনিটে মার্লোস মরেনোর গোলে কলম্বিয়া ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরালেও প্রয়োজনীয় ১ পয়েন্ট তুলে নিতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button