slider

সখীপুরে গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজানে গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন উদ্বোধন হয়েছে।
আজ (২০ মে) শনিবার সকালে গড়বাড়ী বাজারে কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের অর্থায়নে কয়েকটি গ্রামের প্রায় ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করার মাধ্যমে এই মহৎই সংগঠনের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় সংগঠনের পুর্নাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক দায়িত্ব ও শাড়ী লুঙ্গী বিতরণে সহযোগিতা করে ব্রাজিল প্রবাসী মোঃ মমিনুল ইসলাম,মালয়েশিয়া প্রবাসী মোঃ শফি, সৌদি আরব প্রবাসী মোঃ শাহ আলম, কুয়েত প্রবাসী মোঃ ইসমাইল হোসেন, জর্ডান প্রবাসী মোঃ আবু সাঈদ প্রমুখ এবং দেশের চাকা সচল রাখতে রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী হাশেম মোল্লা, মিজান, শাকিল, মোস্তফা কামাল, মোঃ কামাল, কাসেম মোল্লা, ফজলু মিয়া, নাসির, জামাল উদ্দিন, শাহজালাল,আজিজুর রহমান, হেলাল উদ্দিন সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় দুই শতাধিক সদস্য এ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়।

এছাড়াও প্রাথমিক ভাবে গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের যে মহৎই উদ্যোগ নেওয়া হয়েছে, প্রতিটি ঈদ পূর্ববর্তী সময়ে সমাজের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ,সমাজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, সমাজের বিধবা ও এতিম বাচ্চাদের সহায়তা ও সংগঠনের সাথে জড়িত প্রবাসীদের যেকোন সংকট ও দূর্ঘটনার সময় পাশে দাঁড়ানো ইত্যাদি মহৎই উদ্যোগকে সামনে রেখে গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনটি পরিচালিত করতে যাচ্ছেন ভিন্ন ভিন্ন দেশে অবস্থানরত কিছু উদ্যমী রেমিট্যান্স যোদ্ধা গণ।

এদিকে সংগঠনটি উদ্বোধন কালে গড়বাড়ী গ্রামের সুধী জনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে রেমিট্যান্সযোদ্ধাদের এমন মহৎই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই এবং সংগঠনের পক্ষে দেশের রাজনৈতিক ও জনপ্রতিনিধিরাও পাশে থাকবে বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button