প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধনে– মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এয়ারপোর্টের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ আজ লাইমলাইটে এসেছে। দেশে মাছের কোনো সংকট নেই, গবাদিপশু প্রাণী সম্পদে সয়ংসম্পূর্ণ, কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কৃষকগণ লাভবান হয় সে দিকে সরকার নজর দিচ্ছেন।, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ দৃশ্যমান পরিবর্তন।
শনিবার ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত” স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী ও ৫ টি ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাজহারুল ইসলাম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা: আব্দুস সাত্তার বেগ, উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ।




