slider

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি থেকে রক্ষা পেলনা শিশু, হাসপাতালে মৃত্যু

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার ক্যাম্প ১৮ তে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। তার নাম তাসফিয়া আক্তার (১১)। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১৮ বছর বয়সী আরও এক তরুণী।
সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এছাড়া আহত তরুণী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনো চিকিৎসাধীন রয়েছে।জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button