slider

বীর মুক্তিযোদ্ধা আবুুুল হাসেম মাস্টারের ইন্তেকাল

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (১৬ মে) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কর্মজীবনে তিনি স্থানীয় টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
ভেংঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এসময় এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার জানানা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।

বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধো বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিল, সাবেক চেয়ারম্যান শরীফ মোঃ ওয়াহিদ, টোক ইউনিয়নের মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল হাশেম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button