লোকায়ত চর্চা করি সবাই ভাল থাকি

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : অনাধিকাল থেকে কৃষক লোকায়ত চর্চা করে আসছে। এই জ্ঞান কৃষক পর্যায়ে তথ্য আদান প্রদান, দেখার মাধ্যমে চর্চা করে নিজেরা উপকৃত হয়। অভিজ্ঞ কৃষক পারিপাশিক অবস্থা ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে লোকায়ত চর্চা করেন। এই চর্চা আধুনিক ও বিজ্ঞান সম্মত। কৃষক পর্যায়ে যুগযুগ ধরে লোকায়ত চর্চা হয়ে আসছে। লোকায়ত চর্চায় নিজস্ব জ্ঞান ও নিজেদের সম্পদ ব্যবহার করার ফলে সহজলভ্য হয়। লোকায়ত চর্চার মাধ্যমে প্রাণ প্রকৃতি সজিব থাকে ও প্রাণ বৈচিত্র্য টিকে থাকতে সহায়ক হয়।
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের যুব কৃষক গবেষক শহীদুল ইসলাম বলেন, কৃষি আমার জীবন, কৃষি আমার ধ্যান জ্ঞান। আমি প্রাকৃতিক কৃষি চর্চা করে নিরাপদ খাদ্য তৈরি করি। নিরাপদ খাদ্য তৈরিতে অন্যান্য কৃষকদের তথ্য আদান প্রদান করে সহযোগিতা করি। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ফসল উৎপাদনে কাজে লাগাই।
লোকায়ত চর্চা করে বালাই দমন করি। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা করি। মাটির স্বাস্থ্য ভাল থাকলে প্রাণ প্রকৃতি সবাই ভাল থাকবে। আমার করলা ও শশা ক্ষেতে মাছি পোকার জন্য মিষ্টি কুমড়া পাটায় পিসে ও ঝিগার কস টিনে লেপ দিয়ে ফাঁদ তৈরি করেছি। এই ফাঁদে মাছি পোকা বসলে আর যেতে পারে না, ফলে মারা যায়। লোকায়ত চর্চায় খরচ খুবই কম ও ব্যবহারে প্রাণ প্রকৃতি উপকৃত হয়।
হরিররামপুর বাহিরচরের কৃষক গবেষক শহীদ বিশ্বাস বলেন কৃষিকে জানতে হবে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করার মাধ্যমে সকলে উকৃত হয়। সকল প্রাণ বেঁচে থাকে। প্রাণ প্রকৃতি রক্ষা হলেই আমরা সকলে ভাল থাকব। আর কৃষিকে রক্ষা করতে হলে নিজের বীজ, মাটি, পানি, বায়ুকে রক্ষা করতে হবে। নিজের চিন্তাকে কাজে লাগিয়ে কৃষিকে সজিব রাখতে হবে। তাহলে আমরা সকলে ভাল থাকব। গ্রামের কৃষকগণ লোকায়ত জ্ঞান চর্চা করেন।
তাদের সাথে আলাপ চারিত্বার মাধ্যমে তথ্য সংগ্রহ ও ব্যবহার করার মাধ্যমে নিজেরা উপকৃত হওয়া যায়। আবার প্রকৃতির সকল প্রাণকে ভাল রাখা যায়। লোকায়ত চর্চার মাধ্যমে কৃষির সকল উপাদান ভাল থাকে, মানুষসহ সকল প্রাণ ভাল থাকতে পারি। কৃষিতে বিভিন্ন ধরনের লোকায়ত চর্চা করে থাকে কৃষকগণ, যা বালাই ব্যবহারে ও বীজ সংরক্ষণে সহায়ক। লোকায়ত চর্চা নিজস্ব জ্ঞান ও সম্পদ ব্যবহার করে কাজে লাগানোর ফলে খরচ খুবই কম। কৃষকগণ হাজার বছর ধরে বীজ সংরক্ষণ করে হলুদের গুড়ি ও নিম পাতা ও কল্পনাথের পাতা ব্যবহার করে। কৃষক স্বাধীনভাবে চাষ করে সফল হয়।
কৃষক পরিবারের লোকজন লোকায়ত চর্চার মাধ্যমে জীবনযাত্রার অধিকাংশ কাজ করে থাকেন। ফলে গ্রামের মানুষের জীবন যাত্রা সহজ ও সহজ লভ্য হয়।




