slider

শতাধিক দরিদ্র পরিবারে ঈদ উপহার

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় শতাধিক দরিদ্র পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকালে গ্রাম বাংলা সমাজ কল্যান সংস্থা ও গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এ উপহার সামগ্রী বিতরন করেন।

প্রতিটি পরিবারে ঈদ উপহার হিসেবে নগদ টাকা, চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। গ্রাম বাংলা সমাজ কল্যান সংস্থার সভাপতি মো: রিপন আহমেদের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন, গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপক মোহাম্মদ রাহেজ উদ্দিন, সংগঠনের
কর্মকর্তা কামরুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button