জাতীয়শিরোনাম

পর্যটন শুধু বিনোদন নয় অন্যতম শিল্প-পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, পর্যটন এখন আর নিছক বিনোদন নয় এটি এখন বিশ্বব্যাপী অন্যতম শিল্পের মর্যাদা পেয়েছে।

তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এর সমীক্ষায় দেখা গেছে, ২০১৫ সালে পর্যটন খাতে ৭.২ ট্রিলিয়ন ডলার এসেছে, যা গ্লোবাল জিডিপি’র ৯.৮ শতাংশ। আগামী একযুগ বিশ্ব অর্থনীতিতে ট্যুরিজম খাতে চার শতাংশ হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। বাংলাদেশে এখন পর্যন্ত জিডিপিতে পর্যটন খাতে অবদান ২.৪ ভাগ, ২০১৮ সাল নাগাদ এটিকে ৪ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরই লক্ষ্য হিসেবে সরকার ২০১৬ কে পর্যটন বর্ষ ঘোষণা করেছে এবং ২০১৬-১৭ অর্থবছরে ঘোষিত বাজেটে পর্যটন মন্ত্রণালয়কে গত অর্থবছরের চাইতে ১৭২ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ট্যুরিজম অ্যান্ড এনভায়রেনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (ট্রেডস) আয়োজিত ‘পর্যটন শিল্পের বিকাশ করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, বছরের শুরতে এ উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে সাড়ম্বরে ‘মেগা বিচ কার্নিভাল’ উদযাপন করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী সাবরাংএক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। কক্সবাজার মেরিন ড্রাইভ স্থাপন ও দোহাজারি থেকে কক্সবাজার হয়ে গুনধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে।

এ ছাড়া লেবুখালি ব্রিজ নির্মিত হওয়ায় পটুয়াখালী থেকে কুয়াকাটা আর কোন ফেরি থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। সমুদ্রবন্দর মংলায় একটি থ্রি স্টার হোটেল নির্মণ করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন সম্ভাবনায় রূপ দিতে একটি কর্মপরিকল্পা প্রণয়ন করা হয়েছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আফজাল হোসেন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মাহবুব পারভেজ, পাটা’র বাংলাদেশ চ্যাপ্টারের তৌফিক রহমান, লে. জে. (অব.) জহিরুল আলম, গাজী টিভির চিফ রিপোর্টার ও ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের প্রসেফর ড. রাশেদুল হাসান। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button