slider

আওয়ামীলীগ নেতার উঠান বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী জাতীয় নির্বাচনে নৌকার ভোট চেয়ে জনগনের সাথে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে সাবাজপুর সরকারি বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এই প্রচারণা করেন।

তিনি বলেন,ইতিমধ্যে এই সরকার কি পরিমান উন্নয়ন করেছে তা দৃশ্যমান। আজকে এই সরকারের মাধ্যমে আমাদের দুই আসনের এমনি আলহাজ¦ দবিরুল ইসলাম এমপি আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছেন। তাই এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকাকে আবারো বিজয়ী করতে হবে।

আলোচনা শেষে সকলের মাঝে ইফতার বিতরন করেন আওয়ামী লীগের এই নেতা।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী বাবু, সাধারণ সম্পাদক রুকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদের সাবেক সদস্য মইনুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের জিল্লুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমনা আক্তার সীমা, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ভুপেন সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button