slider

নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো.রাসেল (৩৯) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হক ওরফে মিরা ছৈয়ালের ছেলে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি নোয়াখালীর আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আদালত তাকে ৩০২/৩৪ ধারা মতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। সাজা এড়াতে সে দীর্ঘ দিন পলাতক ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button