slider
ঘিওরে দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার
চরবাইলজুরি পঞ্চরাস্তা মোড়ে ঐতিহ্যবাহী নিজাম সুইটসে এ মাহফিল শেষে ইফতার বিতরন করা হয়। নিজাম সুইটসের সত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম ওয়ায়েছির জন্মদিন উপলক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ রকিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল গনি শিকদার, বাউল শিল্পী আক্কাস আলী, সাংবাদিক আল মামুন, ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, মোঃ আবির হোসাইনসহ আরো অনেকে।




