Uncategorized

শিবালয়ে বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সঙ্কট চরমে

সংবাদদাতা : শিবালয় উপজেলার সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন ১০/১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ চরমে পৌছেছে। প্রচ- তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভ্যাপসা গরমে ঘন্টায় দু-তিনবার বিদ্যুৎ বিভ্রাট যেন নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের সাথে পাল্লা দিয়ে গ্যাস সঙ্কট চলায় গ্রাহকদের চরম ভোগান্তী পোহাতে হচ্ছে।

জানা গেছে, গত কয়েক মাস যাবৎ এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয় নেমে এসেছে। প্রতিদিন ১৫/২০ বার বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর কলকারখানায় লোকসান গুণতে হচ্ছে। এছাড়া, আবাসিক কাজে বিদ্যুৎ না থাকায় দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপর দিকে, উপজেলার অধিকাংশ স্থানে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় রান্না-বান্নাসহ নানা কাজে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে।

ভূক্তভোগীরা জানান, আরিচা ট্রাফিক মোড়ে স্থাপিত গ্যাস লাইনের সেফটি বাল্ব মাটির নিচে আটকে পড়ায় সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। গ্রাহকরা গ্যাস সরবরাহ না পেলেও প্রতিমাসে নির্দিষ্ট হারে বিল গুনতে বাধ্য হচ্ছে। এতে শত শত গ্রাহকদের মাঝে ক্ষোভর সৃষ্টি হয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, জাতীয় গ্রীড থেকে ও স্থানীয় প্রয়োজনে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। অপরদিকে, তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা জানান, সঞ্চালন লাইনে চাপ কম থাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button