slider

মহান স্বাধীনতার আলোচনা গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ ২৬ মার্চ রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক প্রাঞ্জল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাগতিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছমির আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ওয়াদুদ সরকার, মমিনুল ইসলাম, মোঃ ছাদেক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন ও পরিষদের সকল সদস্য সদস্যা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button