খেলা

টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আগামী বছরের ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের অষ্টম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অষ্টম আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) আজ ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ, সূচি আজ ঘোষনা করেছে।

গত বছর ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স করেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‌্যাংকিং-এ সাত নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পায় মাশরাফির দল।

ইংল্যান্ডের মাটিতে অনুষ্টিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। মুখোমুখি হতে হবে শক্তিশালী ইংল্যান্ডের। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৯ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা।
‘এ’ গ্রুপে রয়েছে- বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও পাকিস্তান। একই গ্রুপে ভারত ও পাকিস্তান থাকায় আরো একটি ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখার সুযোগ পাবে সমর্থকরা। ৪ জুন এজবাষ্টনে লড়বে ভারত ও পাকিস্তান।

গ্রুপ পর্বের খেলা শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে দু’টি দল লড়বে ফাইনালে। ওভালে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুন। এবারের আসরে মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। পুরো টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুন। ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
গ্রুপিং :
‘এ’ গ্রুপ : বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
‘বি’ গ্রুপ : ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও পাকিস্তান।
সূচী :
জুন-১ : বাংলাদেশ-ইংল্যান্ড ( ওভাল, দিবা)।
জুন-২ : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (এজবাষ্টন, দিবা)।
জুন-৩ : শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা (ওভাল, দিবা)।
জুন-৪ : ভারত-পাকিস্তান (এজবাষ্টন, দিবা)।
জুন-৫ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া ( ওভাল, দিবা/রাত্রি)।
জুন-৬ : ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কার্ডিফ, দিবা)।
জুন-৭ : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (এজবাষ্টন, দিবা/নাত্রি)।
জুন-৮ : ভারত-শ্রীলংকা ( ওভাল, দিবা)।
জুন-৯ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ, দিবা)।
জুন-১০ : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (এজবাষ্টন, দিবা)।
জুন-১১ : ভারত-দক্ষিণ আফ্রিকা (ওভাল, দিবা)।
জুন-১২ : শ্রীলংকা-পাকিস্তান (কার্ডিফ, দিবা)।
জুন-১৪ : প্রথম সেমিফাইনাল (কার্ডিফ, দিবা)।
জুন-১৫ : দ্বিতীয় সেমিফাইনাল (এজবাষ্টন, দিবা)।
জুন-১৮ : ফাইনাল ( ওভাল, দিবা)।
জুন-১৯ : রিজার্ভ ডে (ওভাল, দিবা)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button