slider

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সমাজকল্যাণ মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বানোয়াট কথায় আওয়ামীলীগের পতন হবে এটা জনগণ ও আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে না। জনগণের জীবনমান উন্নয়নে অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করে।
শুধু তাই নয় বঙ্গবন্ধু আওয়ামী লীগকে শিখিয়ে গেছেন জনগণকে সাথে নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি আরো বলেন, আন্দোলন করে বিএনপি কোনদিন আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না। কারণ সারাদেশের জনগণকে নিয়ে আজকের শক্তিশালী দল আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, সারাদেশের মানুষ জানে আওয়ামী লীগ ছাড়া তাদের অধিকার আদায়ে অন্য কোন দল কাজ করতে পারবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কি ঘটেছিল তা মানুষের জানা আছে।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মো.জিল্লুর রহমান চৌধুরীর, সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,পৌর মেয়র নাদের বখত,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button