slider

অনলাইন প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত

মাহতাবুর রহমান,প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলায় অনলাইন প্লাটফর্ম জুমে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র আমতলীর আয়োজনে তথ্য অফিসের হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অনলাইন (জুম অ্যাপস)’র মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা তথ্য আপা কর্মকর্তা নুররাত সুলতানা শারমিন, তথ্য আপা সহকারী সোনিয়া আক্তার উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে জানানো হয়, তথ্য কেন্দ্রে নারীদের মূলত ৬টি ক্ষেত্র যথা- শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয়ে সেবা দেয়া হয় এবং বিনামূল্যে প্রেশার ও ডায়াবেটিকস পরিমাপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button